Searching...

Popular Posts

Thursday, August 1, 2013

বগুড়ায় দুই নৈশপ্রহরীকে গলাকেটে খুন

2:48 AM
বগুড়ায় বৃহস্পতিবার গলাকেটে জোড়া খুনের ঘটনা ঘটেছে। ভোরে শহরের সূত্রাপুর এলাকায় জুয়েলিক ফার্মা নামের একটি ওষুধ কোম্পানির দুজন নৈশপ্রহরীকে গলাকেটে হত্যার পর দুর্বৃত্তরা ওই কোম্পানির ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। নিহতরা হলেন শহরের সূত্রাপুর এলাকার রাসেল (৩৫) এবং সোনাতলার তাজুল ইসলাম (৩০)।
সুত্র জানায়, আরেক প্রহরী রমজান আলী জানান, তিনি সকালে ডিউটির জন্য এসে দেখেন নৈশপ্রহরীদের রুমে তালা লাগানো। তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে রমজান তাদের রক্তাত মৃতেদহ পড়ে আছে দেখতে পান।

খবর পেয়ে বগুড়া সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। তবে এখনো এই জোড়া খুনের কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, কোম্পানির টাকা লুটপাটের জন্যই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকরীরা নৈশপ্রহরীদের পরিচিত কেউ বলে আলামত দেখে মনে হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

0 comments:

Post a Comment