Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

পাকিস্তানে বন্যায় নিহত ১৯

2:06 AM
পাকিস্তানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৯ জন মারা গেছে। এবং আহত হয়েছে ৪২ জন। পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে বলে এরই মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের কর্মকর্তারা।

খাইবার পাখতুনখোয়া, গিলগিট-বালতিস্তান, পাকিস্তানের আজাদ কাশ্মির ও উপজাতীয় এলাকাগুলোর অংশ বিশেষ প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথক ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। এ ছাড়া, পাঞ্জাব প্রদেশে ছয়জন নিহত হয়েছে।

পাকিস্তানের উত্তরাঞ্চলে সম্পত্তির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টির পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় অনেক স্থানে অধিবাসীদের নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে।

অবশ্য পানি বাড়া অব্যাহত থাকায় আরো মানুষ ঘরবাড়ি ছাড়া হবে বলে আশংকা করা হচ্ছে।

বন্যায় এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাকুনখোয়া প্রদেশে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এরই মধ্যে সংশ্লিষ্ট প্রদেশের সরকারকে ত্রাণ তত্পরতায় সহযোগিতা করার জন্য দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটলে তাত্ক্ষণিক ত্রাণ তত্পরতায় নামার জন্য পাকিস্তানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

0 comments:

Post a Comment