Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

কুমিল্লায় অস্ত্রসহ আটক তিন ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছে পুলিশ!

2:13 AM
 কুমিল্লা ইপিজেডের সামনে থেকে একটি রিভলবার ও ৬টি গুলিসহ তিন ছাত্রলীগ নেতাকে ইপিজেড পুলিশ আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করার বিষয়টি স্বীকার করেছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ইপিজেডের দ্বিতীয় গেট সংলগ্ন করিম প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ইপিজেড এলাকায় চাঁদাবাজির টাকা লেনদেন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর আসনের ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ইপিজেড পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রিভলবার ও ৬টি বুলেটসহ ৩ জন ছাত্রলীগ নেতাকে আটক করে গাড়িতে করে নিয়ে যায়।

ইপিজেড পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর জানান, ইপিজেডের দ্বিতীয় গেট সংলগ্ন করিম প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় কিছু লোক পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি করে। পরে আমরা সেখানে গেলে দুপক্ষই আপোষ করে চলে যান। এর কিছুক্ষণ পর স্থানীয় কিছু লোক আমাদের জানায়, করিম স্কুলের সামনে একটি অস্ত্র দেখা যাচ্ছে। পরে আমরা সেখান থেকে ১টি রিভলবার ও ৬টি বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করি। আমরা কোনো যুবককে আটক করিনি।

সদর দক্ষিণ থানার ইন্সপেক্টর হান্নান জানান, আমি যতোটুকু জানি কেউ আটক হননি। পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হয়েছে। ইপিজেড ইনচার্জ আমাকে এটাই জানিয়েছেন।

0 comments:

Post a Comment