Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

বেনাপোলে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৯

2:37 AM
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বড় আঁঁচড়া সীমান্ত দিয়ে শনিবার ভোর রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শিশুসহ নয় নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিব বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদা নজরুল ইসলাম জানান, বড় আঁঁচড়া সীমান্ত দিয়ে বেশ কিছু বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে।

এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ নয় বাংলাদেশীকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দালাল চক্র পালিয়ে যায়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

0 comments:

Post a Comment