ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের
তন্তর বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি মাছের আড়ত্ পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিনগত গভীররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা দাবি করেছেন।
বাজারের ব্যবসায়ীরা জানায়, মাছের একটি আড়ত্ ঘরের কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ১০টি আড়ত্ ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসব আড়ত্ ঘরের প্রত্যেকটির ক্যাশ বাক্সেই প্রচুর পরিমাণে নগদ টাকা ছিল।
বাজারের নৈশ প্রহরী মজনু মিয়া জানান, গভীররাতে হঠাত্ করে তারা আড়ত্ ঘরে আগুন দেখতে পান। পরে আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে আখাউড়া ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া এবং কসবা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল বাশার জানান, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি।

0 comments:
Post a Comment