Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

ঈশ্বরদীতে যুবদলকর্মী খুন

2:40 AM
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপির যুব সংগঠনের এক কর্মী গুলিতে নিহত হয়েছেন।
শনিবার সকালে পৌর এলাকার শের শাহ সড়কে নিহত যুবদলকর্মীর নাম সুজন (৩২)।

মাদক সেবন নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বন্ধুর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস।

সুজন এলাকায় ‘ল্যাংড়া সুজন’ নামে পরিচিত ছিলেন। তিনি শের শাহ সড়ক এলাকার বাসিন্দা ইসলাম প্রামানিকের ছেলে।

ওসি জানান, “সকালে নেশাজাতীয় দ্রব্য নিয়ে ল্যাংড়া সুজনের সঙ্গে তার বন্ধু শাহ আলমের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজনকে লক্ষ্য করে গুলি চালায় শাহ আলম।”

সজুনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পালিয়ে যান শাহ আলম।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি

0 comments:

Post a Comment