Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

যাবজ্জীবন কারাভোগ শেষে বাড়ি ফিরেই তিন হত্যা

2:04 AM
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইকে হত্যা করে যাবজ্জীবন কারাভোগ শেষে বাড়ি ফিরেই ছোট ভাইয়ের স্ত্রী ও দুই ছেলেকে পিটিয়ে হত্যা করেছেন বোরহান নামের এক ব্যক্তি। আর এই হত্যাকাণ্ডের কথা তিনি নিজেই স্বীকার করেছেন পুলিশের কাছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই সোহরাবকে হত্যা করে যাবজ্জীবন জেল খেটে মাত্র দেড় মাস আগে মুক্ত হন বোরহান। জেল থেকে বের হয়ে তিনি জানতে পারেন পারিবারিক সম্পত্তির পুরোটাই ছোট ভাই ফারুকের নামে লিখে দিয়েছেন তার বাবা। পরে সম্পত্তি দুই ভাইয়ের মাঝে দেখা দেয় বিরোধ। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে ছোট ভাইয়ের স্ত্রী নাজমা ও তার দুই শিশু পুত্র লিমন ও শাহজাহানকে পিটিয়ে হত্যা করেন বোরহান। এ ঘটনায় ছোট ভাই ফারুক বাদী হয়ে হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালানোর সময় বোরহানকে ময়মনসিংহের নান্দাইল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, জমিসংক্রান্ত বিরোধের কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন বোরহান।

0 comments:

Post a Comment