Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

আখাউড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

2:01 AM
সমপ্রতি বিলুপ্ত করা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
ভেঙে দেয়া কমিটির আহ্বায়ক মো. মুরাদ হোসেনের নেতৃত্বে শনিবার সকাল ১১টার দিকে স্টেশন এলাকায় রেল লাইনে স্লিপার ফেলে তারা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।

এতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন আখাউড়া জংশন স্টেশনে আটকা পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের বিক্ষুব্ধ শতাধিক নেতাকর্মী রেল লাইনের ওপরে পুরনো স্লিপার ফেলে অবস্থান নেন। এসময় তারা কমিটি পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে উপস্থিত আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোরহান উদ্দিন বলেন, “আমরা ছাত্রলীগকর্মীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করছি। কিন্তু তারা কথা শুনছেন না।”

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগ ২৯ জুলাই (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া উপজেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়া ও সংগঠন বিরোধী কার্যক্রমের অভিযোগে কমিটি ভেঙে দেয়ার কথা জানায়।
২০১২ সালের ১৮ অক্টোবর আখাউড়া উপজেলা ছাত্রলীগের এ কমিটি গঠন করে দেয় জেলা নেতৃবৃন্দ।

0 comments:

Post a Comment