Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

বগুড়ায় জামায়াতের মিছিলে পুলিশের গুলি

2:00 AM
বগুড়ায় জামায়াতের মিছিলে পুলিশ গুলি ও টিয়ারশেল ছুড়েছে। পাল্টা জামায়াতের মিছিল থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বিক্ষোভকারীরা। এতে কয়েকজন শিবিরকর্মী আহত হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সাতমাথা থেকে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছুদূর অগ্রসর হতেই পেছন থেকে পুলিশ ধাওয়া করে। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এবং পরে টিয়ারশেল ছুড়তে থাকে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়তে থাকলে পুলিশ আরো মারমুখী হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, জামায়াতের মিছিল থেকে ককটেল নিক্ষেপ করায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

0 comments:

Post a Comment