Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

ফল ‘খারাপ’, বিএনপি-জামায়াতের হরতালকে দায়ী করলেন প্রধানমন্ত্রী

1:48 AM
25-03-13-PM-2এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ফল ‘খারাপ’ হওয়ার জন্য বিএনপি-জামায়াতের হরতালকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতবারের তুলনায় এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দুই-ই কমেছে। এ বছর পাসের হার ৭৪ দশমিক শূন্য ৩ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ১৯৭। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২। আজ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফলাফল জানার পর শেখ হাসিনা বলেন, ‘এবারে রেজাল্ট খারাপ হয়েছে। এ জন্য ছাত্রছাত্রী বা শিক্ষকদের কোনোমতেই দোষ দিচ্ছি না। যারা শিক্ষার মর্যাদা বা গুরুত্ব বুঝতে চায় না, তারা নিজস্ব স্বার্থে হরতাল ডেকে ছেলেমেয়েদের ক্ষতি করে দিল। বিএনপি-জামায়াত-শিবিরকে জনগণের কাছে জবাব দিতে হবে, কেন তারা ছেলেমেয়েদের ভবিষ্যত্ নষ্ট করল।’
রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার পরীক্ষায় বসেছিল উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। হরতালের কারণে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখের বেশি পরীক্ষার্থীকে বেগ পেতে হয়। বারবার পেছাতে হয় পরীক্ষার সময়সূচি। গত ১ এপ্রিল শুরু হওয়া পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৮ মে। কিন্তু হরতালের কারণে ৯, ১১, ২৩ ও ২৪ এপ্রিল এবং ৯, ১২ ও ২৬ মের এইচএসসি পরীক্ষা স্থগিত করে সময়সূচি পরিবর্তন করা হয়।

0 comments:

Post a Comment