ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, জলবায়ুর সামান্য পরিবর্তনও ভয়াবহ সহিংসতা তৈরি করছে আর পৃথিবীকে ক্রমশ ভয়াবহ স্থানে পরিণত করছে। পৃথিবী ক্রমেই সহিংস হয়ে উঠছে। এ গবেষণা-সংক্রান্ত তথ্য সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। কয়েক শ বছরের তথ্য-উপাত্ত নিয়ে তৈরি করা ৬০টি গবেষণা ঘেঁটে এসব তথ্য বের করেছেন বিজ্ঞানীরা।
গবেষকেরা দাবি করেছেন, সামান্য তাপমাত্রা ও বৃষ্টির হেরফের হয়ে জলবায়ু পরিবর্তন দেখা দিলেই বড় ধরনের সহিংসতা দেখা যায়। তাঁদের দাবি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বদলে যায় ওই এলাকার অর্থনৈতিক কাঠামো। আর এতেই বাড়ে সহিংসতা।
তাঁরা জানিয়েছেন, অর্থনৈতিক কাঠামোর পাশাপাশি মানসিক অবস্থাও এর সঙ্গে যুক্ত।
এ গবেষণায় জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ পরিস্থিতিতে কী ঘটতে পারে, সে-সংক্রান্ত নতুন গবেষণার পথ উন্মুক্ত হয়েছে।
0 comments:
Post a Comment