Searching...

Popular Posts

Friday, August 2, 2013

রংপুরে নকল পারফিউম তৈরীর সময় আটক দু’ব্যক্তি

11:47 PM
Sahin Sarkar Rangpur Photo ....1.... 02.08.2013 রংপুর নগরীর গোমস্তপাড়া থেকে বিপুল পরিমাণ কোবরা কোম্পানীর নকল পারফিউম উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঐ অভিযানে ৬ কন্টেনার লিকুইড তারপিনও উদ্ধার হয়।কোতয়ালীথানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গোমস্তাপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। ঐ বাড়ি থেকে ৩ বোতল কোবরা পারফিউম বা সেল্ট, ৬ কন্টেনার ভর্তি তারপিন, বিভিন্ন গন্ধ সমৃদ্ধ ফেভার, পারফিউম বোতলজাতের যন্ত্রাণংশ কোম্পানীর মোড়ক, এলসিডি মনিটর, প্রিন্টারসহ বেশ কিছু মালামাল উদ্ধার হয়। এ সময় নকল পারফিউম তৈরীর অভিযোগে খুলনার মাসুদ রানা (৩৬) ও কুড়িগ্রামের সাইদুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ। রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা তৈরী হচ্ছিল।

0 comments:

Post a Comment