জানা যায়, বুধবার দেবিদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের আবাসিক ছাত্র-ছাত্রীদের ইফতার হিসেবে খিচুরী খেতে দেওয়া হয়। ফুড পয়জনিং এর কারণে আবাসিকের গুরুত্বর ৪জন সহ প্রায় ২২জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজীব হোসেন আশংখাজনক দেখে কুমেক হাসপাতালে প্রেরণ করে। ওই ঘটনায় আবাসিক ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে আতংক বিরাজ করে। রাত ১০টার দিকে আবাসিকের অন্য সকল শিক্ষার্থীদের অভিভাবকরা এসে বাসায় নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, কিছু দিন পূর্বেও নিন্মমানের খাবার খেয়ে স্কুলের ৭জন শিক্ষার্থী অসুস্থ হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তানজীব হোসেন বলেন, ফুড পয়জনিং কারণে দেবিদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের আবাসিক শিক্ষার্থী সাব্বির হোসেন(১২) ও আরিফ(১২) অবস্থা খারাপ দেখে কুমেক হাসপাতালে প্রেরণ করি। অন্য শিক্ষার্থীদের হাসপাতালে আনলেও স্কুল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা না নিয়ে গুরুত্বর অসুস্থ্যদের সাথে কুমিল্লা নিয়ে যায়।
রাত ১০টায় দেবিদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ শাহজাহান ভূইয়া বলেন, খাবার খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়। তবে এই মুর্হুতে সকল শিক্ষার্থী ভাল আছে। কিনা কারণে হয়েছে তা খুজে বের করা হবে।
0 comments:
Post a Comment