গ্রেফতারকৃত লম্পটের নাম মিজানুর রহমান শিমুল (২৮)। সে স্থানীয় হারাতৈল উপর বড়াই গ্রামের আব্দুল খালিকের পুত্র।
জানা যায়, শিমুল পার্শ্ববর্তী কুড়ারপার গ্রামের এক গৃহবধূর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে। স¤প্রতি ঐ গৃহবধুর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
লম্পট মিজানুর রহমান শিমুল এ ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। গতকাল বিকেল ৫টায় শিমুল স্থানীয় চতুল ঈদগাহ বাজারে এলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই আরিফ তাকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে পর্ণোগ্রাফী আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এস.আই আরিফ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত শিমুল এলাকার চিহ্নিত লম্পট। সে চতুল ঈদগাহ বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে এর আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ করে আসছিল। প্রেমের ফাঁদে ফেলে সে বহু তরুণীর সর্বনাশ করেছে বলে অভিযোগ রয়েছে।
এর আগে দুই বছর পূর্বে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার এক তরুণীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ধর্ষণের চেষ্টার ঘটনায় কানাইঘাট থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
=p~ loll
ReplyDelete