Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

ঈদে নান্দাইলের ২৮১২ জনদুঃস্থ ভিজিএফ চাল পায়নি

4:06 AM
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ২৮১২ দুঃস্থ লোক ভিজিএফ বরাদ্দ পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ঈদুল ফেতর উপলক্ষে দুঃস্থ লোকজনকে মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ঈদের আগে এ বরাদ্দ বিতরণ করার কথা ছিল। কিন্তু এ চাল বিতরণ না হওয়ায় এই ইউনিয়নের দুঃস্থরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।

এ বিষয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের বলেন, 'স্বীকার করছি দুঃস্থ লোকজন এই বরাদ্দ পেলে তাদের ঈদের আনন্দ অন্যরকম হত। কিন্তু রেওয়াজ অনুযায়ী আওয়ামী লীগের তৈরি করা দুঃস্থদের তালিকা নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদে জমা দেয়া হয়নি। এ কারণে ইউপি ও দলীয় তালিকা সমন্বয় করা সম্ভব না হওয়ায় ভিজিএফ বরাদ্দ বিতরণ করা সম্ভব হয়নি।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলী বলেন, দলীয় তালিকা সকালে ইউনিয়ন পরিষদে জমা দেয়া হয়েছে। তিনি দাবি করেন দলের কারণে নয়, ইউপি সদস্যদের মতবিরোধের কারণে ঈদের আগে ভিজিএফ বিতরণ করতে পারেনি। এটি ইউপি চেয়ারম্যানের ব্যর্থতা।

0 comments:

Post a Comment