Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

বেগমগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধআহত ৬

4:10 AM
গত রবিবার বেগমগঞ্জ উপজেলার রমনির হাটে বাজার কমিটির সদস্য আমির হোসেনের দোকানে বসে স্থানীয় যুবলীগ ওয়ার্ড কমিটির সেক্রেটারি রুবেল(২৫) সঙ্গীয় ৮/১০জন নিয়ে ঈদ-উত্তর আলাপ-আলোচনা ও চা পান করছিল।

এ সময় ১০/১২ জনের একদল সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় এসে কয়েকটি বোমা ফাটায়। পরে এলোপাতাড়ি গুলি ও দা দিয়ে কোপাতে থাকে।

যুবলীগ নেতা রুবেলের পেটের বামপাশে গুলি বিদ্ধ হয়। দায়ের কোপে লোহার রডের আঘাতে দোকানের মালিক ও বাজার কমিটির সদস্য আমির হোসেনসহ ৬ জন আহত হয়। গুরুতর অবস্থায় আমির হোসেন ও রুবেলকে বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

0 comments:

Post a Comment