আন্তর্জাতিক ডেস্ক: মিশরের কায়রোতে অবস্থিত মুরসি সমর্থকদের দুইটি
ক্যাম্পের উচ্ছেদ অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে ১২০ জনের
নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ সেখানকার রাস্তা আটকে রেখেছে। ঘটনাস্থল থেকে পুলিশের গুলির শব্দ শোনা যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
পুলিশ সেখানে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থলের ওপর দিয়ে হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিবৃতিতে রাবা আল-আদাবিয়া ও নাহদা স্কয়ারে অবস্থিত মুরসি সমর্থকদের বিক্ষোভ ক্যাম্প সরিয়ে দেয়ার জন্য ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ার কথা বলা হয়েছে

0 comments:
Post a Comment