Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

রংপুরে ৯টি পেট্টল বোমা উদ্ধার

3:57 AM
রংপুর প্রতিনিধি: পেট্রল বোমা উদ্ধার, মহাসড়কে আগুন, ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ ও অবরোধের মধ্য দিয়ে রংপুর মহানগরীতে চলছে জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিন। হরতালের সমর্থনে ছাত্রশিবির মহাসড়কসহ বিভিন্ন স্থানে আগুন দিয়ে অবরোধ ও বিক্ষোভ করে। এদিকে র্যা ব নগরীরের কলেজপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি পেট্রল বোমা উদ্ধার করে। নাশকতা ঠেকাতে নগরীতে বিজি মোতায়েন করা হয়েছে।
হরতালের সমর্থনে ছাত্রশিবির সকালে রংপুর মহানগরীর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তায় পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সেখানে চারটি ককটেল বিস্ফোরণ হয়। অন্যদিকে র্যা ব-৫ রংপুর ক্যাম্পের সদস্যরা নগরীর কলেজপাড়া এলাকার একটি ছাত্রাবাসের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৯টি পেট্রল বোমা উদ্ধার করে। পরে সেগুলো র্যাব ক্যাম্পে নিয়ে গিয়ে নিষি্ক্রয় করা হয়। এছাড়াও রাতে নগরীর বিভিন্ন স্থানে ১০/১২টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা।

সকাল সাড়ে ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের রংপুর ক্যাম্প ইনচার্জ জানান, নাশকতার জন্যই এসব পেট্রল বোমা মজুদ করা হয়েছিল। তকে কাউকেই আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে মিঠাপুকুর ও পীরগাছাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-ছাত্রশিবির। হরতালের কারণে রংপুর মহানগগরীতে দোকানপাট খোলেনি। অফিস-আদালত খুললেও উপস্থিতি ছিল খুবই কম। নগরীর আন্তঃজেলা ও উপজেলা বাসস্ট্যান্ড ও দূরপাল্লার বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়েও যায়নি। আসেওনি। ট্রেন চলেছে যথারীতি।

গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে র্যাব-পুলিশের ভ্রাম্যমান টহল। মোতায়েন করা হয়েছে বিজিবি।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা জানান, হরতালে কেউ নাশকতা করতে চাইলে তা কঠোরভাবে দমন করা হবে। রাতে নগরীর মাহিগঞ্জ থেকে মাইদুল ইসলাম (৩১) এবং মেডিকেল মোড় থেকে লিটন মিয়া (২৪) নামের দুই শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

0 comments:

Post a Comment