আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে ভারতীয় উপদূতাবাসের
বাইরে আত্মঘাতী হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিনজন বেসামরিক
ব্যক্তি নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আজ শনিবার
সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ভারতীয় উপদূতাবাসের কাছে তিনজন
আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি উড়িয়ে দেয়। এরপর সেখানে
গোলাগুলির শব্দ শোনা যায়।
দেশটির পুলিশ কর্মকর্তারা একে আত্মঘাতী হামলা বলে অভিহিত করেছেন।
এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, হামলায় তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, এ ঘটনায় তাঁদের কোনো নাগরিক হতাহত হয়নি।
0 comments:
Post a Comment