আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার বর্নো রাজ্যের একটি মসজিদে বন্দুকধারীদের
গুলিতে ৪৪ জন মুসলিম নিহত হয়েছেন বলে রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন।
রোববার ফজরের নামাজের সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তবে সোমবারের আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে বিবিসি জানিয়েছে।
ঘটনাস্থল বর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে কোন্দুগা টাউন। হামলাকারীদের ইসলামপন্থী বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আহত আরো ২৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেয়া হচ্ছে।
ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন চলতি বছরের মে মাসে উত্তরপূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছিলেন।
বোকো হারাম দেশটির সরকারকে উত্খাত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০০৯ সাল থেকে তারা নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে।

0 comments:
Post a Comment