Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

রামগঞ্জে শিবিরের ওপর যুবলীগের হামলা, আহত ১০

3:00 AM
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কেতুড়ী বাজারে এ সংঘর্ষ হয়।
রামগঞ্জ পৌরসভার জামায়াতের সেক্রেটারি মো. ইমরান হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে যুবলীগকর্মীরা। এ সময় জামায়াত নেতা ইমরান হোসেন, মাসুদ আলম, জামাল উদ্দিন ও রাহানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপর সাড়ে ১২টা কেতুড়ী বাজারে জামায়াতশিবির হরতালের সমর্থনে একটি মিছিল বের করলে যুবলীগ বাধা দেয়। এতে জামায়াত শিবির ও যুবলীগের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় কমপক্ষে ১০জন আহত হয়েছে।

পরে যুবলীগের নেতাকর্মীরা কেতুড়ী বাজারে দুই তিনটি দোকান ভাঙচুর ও রামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনের বাড়ি, হাওলাদার বাড়ি, মোল্লা বাড়িসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

0 comments:

Post a Comment