মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব ও রাজনগর বাজার
এলাকায় প্রধান সড়ক অবরোধকালে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে র্যাব
পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মাসুদুল আলমসহ উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সড়ক অবরোধেকালে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। র্যাব ও পুলিশ তাদের লক্ষ্য করে ৫৬ রাউন্ড শর্টগানের গুলি ও ১৩টি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানিয়েছেন র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক জুবায়ের। হরতালকারীরা এসময় একটি ট্রাকসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতাল সফল করতে জামায়াত-শিবির নেতাকর্মীরা ভোর থেকেই মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ও র্যাবের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আহতদেরকে চিকিত্সা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম।
এদিকে হরতালের সমর্থনে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি থেকে বারাদি বাজার পর্যন্ত ৫ কিলোমিটার জুড়ে, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর, মেহেরপুর কাথুলী সড়কের পৌর কলেজ এলাকা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান বাজার এলকায় গাছের গুড়ি ফেলে ভোর তেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।
অপর দিকে সকাল সাড়ে আটটার দিকে রাজনগর এলাকায় হরতালকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে মেহেরপুর পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন।

0 comments:
Post a Comment