মানিকগঞ্জ প্রতিনিধি : জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে
ঢাকা-আরিচা মহাসড়কে পিকেটিং করেছে জেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ফলে
সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৬টার দিকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন হরতাল আহ্বানকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে হরতাল সর্মথনকারীরা পালিয়ে যায়।
জামায়াতের আধা ঘণ্টা হরতালে ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজট দেখা যায়। পরে স্থানীয় লোকজন ও গাড়ি চালকরা গাছের গুঁড়ি, ইট পাথর, লাঠিসোঁটা রাস্তা থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আমরা হরতালের দিনে জামায়াতের নাশকতার আশঙ্কায় শিবালয় উপজেলার ফলসাটিয়া, মূলজানের পল্লী বিদ্যুত্ এলাকায় পুলিশ সতর্ক প্রহরার ব্যবস্থা করা হয়।

0 comments:
Post a Comment