চট্টগ্রাম ব্যুরো: হরতালের সকালে বন্দরনগরীতে সড়ক দুর্ঘটনায় চার পুলিশ ও তিন আনসার সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের খুলশী থানাধীন ইস্ত্রাহানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- খুলশী থানার উপ-পরিদর্শক কাওসার, কনসেবল সোহাগ, মধু ও মিল্টন এবং আনসার সদস্য মোকলেস, বাবু ও লাল মিয়া।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, হরতালে টহল দেয়ার সময় তাদের পিকআপ ভ্যানের সামনের একটি চাকা ফেটে যায়।
“এ সময় পিকআপটি সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে। এতে টহল দলের সাত সদস্য আহত হন।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেল রিয়াদ হোসেন জানান, আহত সাতজনই হাসপাতালে চিকিত্সাধীন।
এর মধ্যে মিল্টনের আঘাত গুরুতর বলে জানান তিনি।

0 comments:
Post a Comment