কুমিল্লা প্রতিনিধি: মঙ্গলবার কুমিল্লার সদর উপজেলার যশপুরে বাংলাদেশ
সীমান্তের দুইশ’ গজ ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ অনুপ্রবেশ
করেছে। এ সময় এক বিএসএফ সদস্যের অস্ত্র আটক করা হয়।
বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদ আল মামুন জানান, যশপুর বিজিবির ফাঁড়ির কাছে নিজের জমিতে কাজ করছিলেন বাংলাদেশি এক নারী। তাকে আটক করতে বিএসএফের এক সদস্য ধাওয়া করে বাংলাদেশের দুইশ’ গজ ভিতরে অনুপ্রবেশ করে।
এ সময় বিজিবি সদস্য জালাল বিএসএফ সদস্যকে আটক করতে চাইলে সে গুলি করার চেষ্টা করে। তখন বিজিবি সদস্য তার অস্ত্রটি (এসএলআর) আটক করতে পারলেও বিএসএফ সদস্য পালিয়ে যায়।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।

0 comments:
Post a Comment