রাজশাহী প্রতিনিধি: জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতালের
প্রথমদিন মঙ্গলবার সকালে রাজশাহীর হরিয়ান বাইপাস সড়কে একটি মালবাহী ট্রাকে
আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে
গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
ছয় শিবিরকর্মীকে আটক করেছে।
হরতালের সমর্থনে সকাল সাতটার দিকে নগরীর মতিহার থানার দেওয়ান পাড়ায় শহীদ জিয়াউর রহমান কলেজের সামনে বিক্ষোভ মিছিল বের করে শিবির কর্মীরা।
এসময় তারা মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।
একই সময়ে নগরীর পোস্টাল একাডেমীর সামনে রাজশাহী-নওগাঁ সড়কে শিবিরকর্মীরা বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের কোনো বাস ছাড়েনি। নগরীর অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তবে রাজশাহী রেলস্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া রিকশা, অটোরিকশা ও সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক।
হরতালকে কেন্দ্র করে নগরীর সাহেববাজার, সোনাদিঘী মোড়, বিনোদপুর, লক্ষীপুর, কোর্ট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে টহল দিচ্ছে পুলিশ ও র্যাব।
উল্লেখ্য, জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে আদালতের দেয়া রায়ের প্রতিবাদে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করেছে দলটি।

0 comments:
Post a Comment