Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

ছেলের বউকে ধর্ষণের চেষ্টা, শ্বশুরকে গণধোলাই

5:23 AM
মাদারীপুর শহরের দক্ষিণ থানতলী গ্রামের ওমান প্রবাসী সবুজ বেপারীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে ঐ গৃহবধুর শ্বশুর রাজ্জাক বেপারী মিঠাই। এই ঘটনায় স্থানীয়রা শ্বশুরকে গণধোলাই দিলে পুলিশ ও র‌্যাব এসে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের দক্ষিণ থানতলী গ্রামের এক মেয়ের সঙ্গে একই গ্রামের রাজ্জাক বেপারী ওরফে মিঠাই রাজ্জাকের ওমান প্রবাসী ছেলে সবুজের সঙ্গে পারিবারিকভাবে ৭ মাস আগে মোবাইল ফোনে বিয়ে হয়। তখন থেকেই ঐ গৃহবধু শ্বশুর বাড়িতে থাকে। ঘটনার বিবরেণে জানা যায়, বিয়ের পর থেকেই ঐ গৃহবধুকে তার শ্বশুর মিঠাই রাজ্জাক কুপ্রস্তাব দিতো। ঐ গৃহবধু তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঈদের আগের দিন রাতে শ্বশুর জোর করে ছেলের বউকে প্রথমে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে এক পর্যায়ে জোর করে ধর্ষণের চেষ্টা করলে ঐ গৃহবধু দৌড়ে কাছেই বাবার বাড়ি চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ভোররাতে প্রথমে ঐ গৃহবধুর ভাইয়েরা শ্বশুর রাজ্জাককে মারধর করে। পরে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ ও র‌্যাব এসে শ্বশুর মিঠাই রাজ্জাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

এদিকে এই ঘটনায় ভুক্তভোগীর মা কান্না বিজড়িত কন্ঠে এই ঘটনার বিচারের দাবি জানান।

একই সাথে ঐ গৃহবধু কান্নায় ভেঙ্গে পরে বলেন, এমন জঘন্য ঘটনা যেন কোন নারীর জীবনে না ঘটে। আমি এর বিচার চাই।

স্থানীয় থানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন তারা এ ঘনটায় ব্যাবস্থা নিচ্ছেন।

0 comments:

Post a Comment