জানা যায়, ধর্ষিতার কিশোরীর বাবা পান-সিগারেটের দোকান চালান। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে দোকানে যান মেয়ে। তখন থেকেই সে তার বাবার দোকানেই অবস্থান করছিল। রাত সোয়া আটটার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে পাশের একটি ইটের স্তুপে যায়।এসময় পাশের আরেক দোকানদারের ছেলে কামাল (২৮) পেছন থেকে তাকে ঝাপটে ধরে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে গিয়ে অচেতন অবস্থায় পেয়ে মেয়েকে উদ্ধার করেন বাবা। তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ধর্ষক কামালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
0 comments:
Post a Comment