গলাচিপা উপজেলা ভূমি প্রশাসনের ওই নোটিশে সাংসদের স্ত্রী কামরুন নাহার, সাংসদের মৃত বাবা সামসুদ্দিন মুন্সি এবং মা মনোয়ারা বেগমকেও বিবাদী করা হয়েছে। বন্দোবস্তের শর্ত ভেঙে দোতলা পাকা বাড়ি নির্মাণ করায় কেন বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব আলম এই নোটিশে ৩১ জুলাই সই করেছেন। বিবাদীদের ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গলাচিপার উলানিয়া বন্দরের উলানিয়া মৌজার অকৃষি ওই খাসজমি চান্দিভিটির জন্য ২০০৭-০৮ সালে একসনা বন্দোবস্ত নিয়েছিলেন সাংসদ রনিসহ বিবাদী চারজন। পরে বন্দোবস্তের শর্ত ভেঙে ২০০৮ সালে সেখানে দোতলা পাকা বাড়ি নির্মাণ করা হয় বলে জানানো হয়েছে ভূমি কার্যালয় অফিস থেকে।
গলাচিপা উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, নোটিশের চার বিবাদীর মধ্যে সাংসদ রনির বাবা সামসুদ্দিন মুন্সি ২০১০ সালের নভেম্বর মাসে মারা যান। সাংসদ রনি একটি মামলায় বর্তমানে কারাবন্দী রয়েছেন। আর অপর দুই বিবাদী সাংসদের স্ত্রী কামরুন নাহার এবং মা মনোয়ারা বেগম এলাকায় নেই। ফলে কয়েক দিন চেষ্টা করেও তাঁদের কাছে নোটিশটি পৌঁছানো যায়নি। এমনকি তাঁদের পক্ষে সেটি গ্রহণ করবেন—এমন কোনো আত্মীয়কেও পাওয়া যায়নি। তাই গতকাল বিকেলে ওই বাড়ির দেয়ালে নোটিশটি সেঁটে দেওয়া হয়েছে।
উল্লেখ্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিককে লাঞ্চিত কারার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা একটি মামলায় গত ২৪ জুলাই সাংসদ রনি গ্রেপ্তার হন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।
0 comments:
Post a Comment