Searching...

Popular Posts

Tuesday, August 6, 2013

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাঁদে: নিহত ১, আহত ১০

4:59 AM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বড়দারোগাহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে এক যুবক নিহত হয়। এছাড়াও এই দূর্ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কুমিরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলমগীর।

স্থানীয়রা জানায়, চট্টগ্রামের কর্ণেলহাট বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রেসালাহ পরিবহনের একটি বাস নোয়াখীলীর সেনবাগে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুন্ডের বড়দারোগাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে রাস্তার পাশের একটা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা যায়। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। তবে তাৎক্ষনাৎ ভাবে আহত-নিহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

0 comments:

Post a Comment