Searching...

Popular Posts

Monday, August 5, 2013

প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়ে কলেজ ছাত্রীকে হাতুড়ি পেটা

3:45 AM
প্রেমে প্রত্যাক্ষ্যাত হয়ে রাজশাহীর পবায় এক কলেজ ছাত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে স্থানীয় বখাটেরা। জানা যায়, রবিবার কয়েকজন অজ্ঞাত পরিচয় বখাটে মেয়েটিকে এলোপাথাড়ি হাতুড়ি পেটা করে।

গুরুতর আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই উত্তম কুমার ওই কলেজ ছাত্রীর পরিবারের বরাত দিয়ে জানান, ওই কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী এলাকার এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে সাড়া না দেয়ায় ওই ছাত্রীকে দেখে নেয়ার হুমকি দেয় ওই বখাটেরা।

শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ছেলেটি আবারো ওই কলেজ ছাত্রীকে মোবাইলে প্রেমের প্রস্তাব দেয়। আর মেয়েটি তাতে রাজি না হওয়ায় রবিবার সকালে তিন-চারজন বখাটে ওই মেয়েটির বাড়িতে হামলা চালায়। এসময় তা বখাটেরা ওই কলেজ ছাত্রীকে একা পেয়ে এলোপাথাড়ি হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই কলেজ ছাত্রীকে আহত আবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।

0 comments:

Post a Comment