রবিবার এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ তথ্য জানান। ডিবি পুলিশের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মোহামম্মদপুর এলাকা থেকে অভিযোন চালিয়ে পুলিশ গ্রেফতার করা হয় পান্না মাস্টারকে।
জিজ্ঞাসাবাদে পান্না মাস্টার স্বীকার করেছে ব্লাকমেইল করে মেয়েদেরকে যৌন সম্পর্ক স্থাপনের কথা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
উল্লেখ্য ছাত্রী ধর্ষণ ও পর্ণো ভিডিও তৈরিসহ নানা ঘটনার হোতা পান্না মাস্টারকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। আজ বিকেলে তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তা মাসুদুর রহমান।
0 comments:
Post a Comment