Searching...

Popular Posts

Monday, August 5, 2013

পরকীয়ার বলি নববিবাহিতা স্ত্রী!!

3:51 AM
এক পাষন্ড স্বামী পিটিয়ে হত্যা করেছে নববিবাহিতা স্ত্রীকে। আর এই ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের খুরুস্কুলের দক্ষিণ হিন্দু পাড়ায়।
স্থানীয়রা জানায়, ঐ পাষন্ড স্বামী পিটিয়ে হত্যা করেছে নববধু রীনা রাণী দে কে। আর যৌতুকের জন্য এই হত্যা কান্ডটি ঘটছে বলে নিহতের পরিবার দাবী করলেও  এলাকাবাসী বলছে এর পিছনের কারন স্বামীর পরকিয়া।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই শনিবার গভীর রাতে এই নির্যাতনের ঘটনা ঘটলেও রবিবার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটেছে। সদর মডেল থানা পুলিশ ইতিমধ্যে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে , গত শনিবার রাতে খুরুস্কুল ইউনিয়নের দক্ষিণ হিন্দু পাড়ার সরাঙ্গ মহন দে এর ছেলে সিদুল কান্তি দে ( ২৮) গত তিন  মাস পূর্বে নববিবাহিতা স্ত্রী রিনা রাণীদে (২৪)কে বেদম মারধর করে। শনিবার গভীর রাতে রীনা রাণী দেকে মুমূর্ষ অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার বেলা ১২টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত রিনা রাণীদে চট্টগ্রাম জেলার দোহাজারি এলাকার মহা রঞ্জনদের কন্যা। নিহতের পারিবারিক সুত্র দাবী করেন, বিয়ের সময় সম্পূর্ণ কিছুদেয়ার পরেও বিয়ের পর থেকে আরও যৌতুকের জন্য গত দুই মাস ধরে নির্যাতন চালিয়ে আসছিল।
কক্সবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। নিহত রিনা রাণীদের মাথায় ও শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, খুরুস্কুলে গৃহবধু খুনের খবর তিনিপেয়েছেন এবং পুলিশ লাশ উদ্ধার করেছে। এ পর্যন্ত হত্যার কান্ডের ব্যাপারেকেউ এজাহার দেয়নি। তবে তিনি বলেন এজাহার জমা দিলে এ ঘটনায় মামলা হবে।

0 comments:

Post a Comment