মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছনুয়া ইউনিয়নের মধুখালী গ্রামের নিজ বাড়িতেই মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। একই এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে আবদুল মোনাফের নেতৃত্বে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জোরপুর্বক ধর্ষন করে ঐ কিশোরীকে।
বর্তমানে গুরুতর আহত স্কুল ছাত্রীকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পুঁইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্ষিতা ঐ স্কুল ছাত্রী জানান, এ সময় মা ছাড়া ঘরে কোন পুরুষ সদস্য ছিল না। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দুর্বৃত্তদের কবল থেকে তাকে উদ্ধার করেন।
বাঁশখালী থানা পুলিশ জানায়, ছনুয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে অভিযুক্তডের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে পুলিশ অভিযান চলছে। এবিষয়ে একটি মামলা দায়েরেরও পক্রিয়া শুরু হয়েছে বলে জানান।
0 comments:
Post a Comment