Searching...

Popular Posts

Thursday, August 1, 2013

নারী নির্যাতন : বাজিতপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, মামলা

2:31 AM
কিশোরগঞ্জের বাজিতপুুুুুুর উপজেলার সরারচর এয়ারপোর্ট রোডে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহরাব মিয়া নামে এক লম্পট ব্রয়লার শ্রমিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত এক বছর ধরে সরারচর এয়ারপোর্ট রোডের একটি ব্রয়লারে কাজ করতেন ওই গৃহবধূ। গতকাল ভোরে শ্রমিক সরদার সোহরাব মিয়া তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে শ্রমিক সরদার সোহরাব মিয়াকে প্রধান আসামি করে বাজিতপুর থানায় অভিযোগ করেন।

0 comments:

Post a Comment