কটিয়াদী উপজেলার প্রত্যন্ত কুঁড়েরপর গ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতি রক্ষা
ফাউন্ডেশন নির্মিত 'মরুদ্বীপে' ঈদের দিন দুই দফায় হামলা হয়েছে। ওই হামলায়
মরুদ্বীপে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালসহ নামফলক ভাংচুর এবং মুক্তিযুদ্ধের
স্মৃতিবিজড়িত অন্যান্য ভাস্কর্য ভাংচুরের চেষ্টা করা হয়। তাছাড়াও
বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করে তাতে গোবর লেপন করা হয়। আকস্মিক হামলায়
দর্শনার্থীরা দিকবিদিক ছোটাছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায়
১৫/২০ জন লোক লাঠি-সোটা নিয়ে আকস্মিক এই হামলায় অংশগ্রহণ করে। গভীর রাতে
দ্বিতীয় দফায় একই কায়দায় আবারও হামলা হয়। স্থানীয়রা জানান, এই স্থানে
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন ভাস্কর্য নির্মাণের পর থেকে একটি
মৌলবাদী গোষ্ঠী এর বিরোধিতা শুরু করে। প্রথম দফায় সংঘটিত ঘটনার খবর পেয়ে
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ গুল নিঝুম ও ওসি এমদাদুল হক
ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন
কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনায় জড়িত সন্দেহে কাইয়ুম ও
মাসুম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা
সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. আসাদউল্লাহ এক বিবৃতিতে ঘটনার তীব্র
নিন্দা এবং ঘটনার সঙ্গে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি জানান।
Popular Posts
-
কুষ্টিয়ায় পর্নো ভিডিও তৈরির মূল হোতা শিক্ষক পান্নাসহ দুই প্রকৌশলী এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতারের দাবিতে দিন দিন...
-
মেহেরপুরের মুজিবনগরে গত বৃহস্পতিবার সকালে আটক চোরাই পথে আসা ৪৮টি গরু-মহিষ ও এক ভারতীয় চোরাকারবারিকে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ স...
-
ফের বিতর্কে ধর্মগুরু আসারাম বাপু। তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করল এক কিশোরী। পুলিশ সূত...
-
দিল্লী, মুম্বাইয়ের পর এবার ভারতের ঝাড়খন্ডে গণধর্ষণের শিকার হলেন এক নারী পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার ভোরে ঝাড়খন্ডের লাটিহার জেলার জাগালদাগ...
-
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাক...
-
অজ্ঞাত উত্স থেকে পাওয়া নিরাপত্তা হুমকির কারণে আগামীকাল রোববার বাংলাদেশসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলে...
-
মাদারীপুরের শিবচরে চার বছরের এক শিশু ধর্ষিত ও হবিগঞ্জের বাহুবলে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। অন্যদিকে বাগেরহাটে ছাত্রীকে মোবাইল ...
-
রাজবাড়ী সদর উপজেলার কামালপুর গ্রামে নাজমুল শেখ (২৪) নামের এক তরুণকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্...
-
ছয় মাসের ব্যবধানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-গুলোর মূলধন ঘাটতি বেড়ে গেছে সাত হাজার কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর যে মূলধন ঘাটতি ছিল এক...
-
আন্তর্জাতিক ডেস্ক: রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার আগামী বৃহস্পতিবার সিরিয়ায় সামরিক হামলা চালাতে পারে বলে দেশটির নাম...
Tuesday, August 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment