Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

সাগরদীঘিতে ৫০টি দোকান ভস্মীভূত

4:23 AM
গতকাল রবিবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ছয় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভোর রাতে ইলিয়াস মিয়ার বৈদ্যুতিক দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে বাজারের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মধূপুর ও ফুলবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসলে স্থানীয় জনগণের সহায়তায় তারা প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ভোর পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের ক্ষতিগ্রস্ত কাপড়ের ব্যবসায়ী আঃ রাজ্জাক জানান, আগুনে কাপড়, মনোহারি, ইলেকট্রনিক দোকানসহ বিভিন্ন ধরনের শতাধিক ছোট বড় দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। সকালে স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

0 comments:

Post a Comment