পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সরকারদলীয় এমপি গোলাম মাওলা
রনিসহ তার ‘ভাইয়া বাহিনী’ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ৭৯ কোটি টাকা
আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল পটুয়াখালী জেলা ও দায়রা জজ
আদালতে দুর্নীতি দমন আইনে দশমিনার খলিশাখালী বেগম রাবেয়া খাতুন বালিকা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন বাদী হয়ে মামলাটি
দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, বর্তমান সরকারের বিভিন্ন সময়ে আসামিকে
দশমিনার ছয়টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আদৌ কোনো কাজ না করে
টিআর ৬ কোটি, কাবিখা ১০ কোটি, অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের ২০ কোটি, ১২০
দিনের ১২ কোটি, জেলেদের ৩ কোটি, রাস্তা নির্মাণের ১০ কোটি, সরকারি গাছ
কাটায় ৩ কোটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে ১০ কোটিসহ
মোট ৭৯ কোটি টাকা আত্মসাত করেছেন। মামলায় সাংবাদিক নির্যাতনে জেল হাজতে
থাকা সরকার দলীয় এমপি রনি ছাড়াও তার ‘ভাইয়া বাহিনীর’ ক্যাডার উপজেলা
আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান (উভয় পদ বরখাস্ত) ইকবাল
মাহমুদ লিটন, কৃষিবিষয়ক সম্পাদক জাকির হোসেন জাফর তালুকদার, প্রচার সম্পাদক
আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল হাই,
এটিএম আছাদুল হক, নাসির উদ্দিন
সিকদার, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আলতাফ হোসেন হাওলাদার, যুবলীগের স্বঘোষিত সভাপতি মো. কাজী আজাদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ভুট্টো, সাংগঠনিক গাজী মিজান, মনির ভূঁইয়া, হীরন শরীফ ও সরোয়ার খানসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী অ্যাড. আবদুল খালেক জানান, যেহেতু মামলাটি দুর্নীতি দমন আইনে করা হয়েছে, ফলে তা দুদুকে তদন্তের জন্য পাঠানো হবে। আদালত মামলাটি গ্রহণযোগ্যতার শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করেছেন।

0 comments:
Post a Comment