ভুয়া কাজী সেজে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে পড়িয়ে তাকে বরের হাতে তুলে
দেয়ার অভিযোগ স্বীকার করায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর
ইউনিয়নের তিথখলা গ্রামের হাছেন আলী (৬৫) নামে এক ভুয়া কাজীকে এক হাজার টাকা
জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রবিবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালতের কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়। হাছেন আলী নিজেকে কাজী পরিচয় দিয়ে ওই নাবালিকার বিয়ে পড়ান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অপরদিকে এ ধরনের আইন বহির্ভূত বিয়ে দেয়ার অভিযোগে মেয়ের বাবা বাবুল মিয়া, মা সাজেদা আক্তার ও বিয়ের তিনজন সাক্ষী খোকন মিয়া, সেলিম মিয়া, কদ্দুছ আলীকে এক হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।

0 comments:
Post a Comment