বাংলাদেশ
প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোয় ৯ জন জড়িত থাকার প্রমাণ পাওয়া
গেছে । এদের মধ্যে সরাসরি চারজন জড়িত। তবে জড়িতদের সবাই ক্রিকেটার নয়।
অন্যদিকে আশরাফুলের বিষয়ে সিদ্ধান্ত বিসিবিকেই নিতে হবে। আজ মঙ্গলবার
হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট
বা আকসু সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
আশরাফুলের শাস্তি কী হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডেভ বলেন, আমরা নয় জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। এদের কারোর নামই তদন্তের স্বার্থে জানানো হচ্ছে না। তবে আশরাফুল যেহেতু নিজেই স্বীকারোক্তি করেছে তাই তার ব্যাপারে সিদ্ধান্ত বিসিবিকেই নিতে হবে। কারা জড়িত আছেন—এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, জড়িতরা সবাই ক্রিকেটারই নয়, কর্মকর্তাও রয়েছেন। তবে এই নয় জনের কারোরই নাম প্রকাশ করা হয়নি।
তদন্ত নিরপেক্ষ রাখতে নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন ডেভ। তবে নাজমুল হাসান পাপন বলেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের সবার কাছে অভিযোগের ব্যাপারে জানানো হয়েছে। মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা গণমাধ্যমের সাথে যোগাযোগ করলে আপনারা তাদের নাম জানতে পারবেন। এদিকে দোষ স্বীকার করে নিতে জড়িতদের ১৪ দিন সময় দেয়া হয়েছে। একই সাথে ১৪ দিনের মধ্যে বিসিবিকে তিন সদস্যের একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য বলা হয়েছে।
আইসিসি পাঁচ সদস্যের প্রতিনিধিদলে আছেন অ্যালেন পিকক ও আইসিসির আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স, আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, আকসু প্রধান ওয়াই পি সিং ও আইসিসির প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান। আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

0 comments:
Post a Comment