Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

বগুড়ায় পুলিশের ওপর শিবিরের হামলা

12:10 AM
boguraবগুড়ার সাতমাথায় পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়েছেন শিবিরের কমী-সমর্থকেরা। বগুড়া সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানিয়েছেন, আজ সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের কেউ হতাহত না হলেও একজন সিএনজিচালক আহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। প্রথম আলো ডটকমকে পুলিশ জানায়, ঢাকা থেকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার রংপুরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশে সদর থেকে পুলিশের একটি দল মহাপরিদর্শকের সঙ্গে সাক্ষাত্ করতে যায়। পুলিশের এ দলটিই ঢাকা-রংপুর মহাসড়ক থেকে স্টেশন সড়ক হয়ে বগুড়ার সাতমাথার দিকে ফেরার পথে শিবিরের আকস্মিক হামলার শিকার হয়। জানা গেছে, বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদ থেকে জামায়াত-শিবির মিছিল বের করে এবং এই মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে সাত-আটটি ককটেল ছোড়া হয়। এতে একজন সিএনজিচালক আহত হন। এখন পর্যন্ত তাঁর নাম জানা যায়নি। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পরপরই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালান জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকেরা। এর আগে যুদ্ধাপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পরও বগুড়ায় ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

0 comments:

Post a Comment