লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডারের
আশ্রম এলাকায় বুধবার আজ দুপুরে পুলিশ ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে
সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই কনস্টেবলসহ অন্তত আটজন আহত হয়েছেন।
এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
আহতরা হলেন-শিবিরকর্মী মো. রাসেল, রায়হান হোসেন, মাকছুদুর রহমান, মোস্তাফিজুর রহমানসহ ছয়জন। আহত দুই কনস্টেবলের নাম তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তাদের আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন বুধবার দুপুরে আলেকজান্ডারের আশ্রম এলাকায় হরতালের সমর্থনে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। এতে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে তারা মিছিল করতে চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই কনস্টেবল আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে শিবিরের ছয়জন নেতাকর্মী আহত হয়।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। জামায়াত-শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

0 comments:
Post a Comment