পাকিস্তান কর্তৃপক্ষ পাঁচ বছরের মধ্যে এই প্রথন
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চার আসামির দণ্ড কার্যকর করতে যাচ্ছে। আগামী ২০, ২১ ও
২২ আগস্ট করাচি জেলে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে।
করাচি পুলিশের মহাপরিদর্শকের বরাত দিয়ে ডন অন লাইন জানায়, ২০০৮ সালে বিদায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা স্থগিত রেখেছিলেন। নওয়াজ শরীফ ক্ষমতায় আসার পর মুলতবি আদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।
পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) সরকারের আমলে সামরিক সাজাপ্রাপ্ত সৈনিক ছাড়া আর কোনো মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়নি।
এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটায় ঈদের নামাজ চলাকালীন একটি মসজিদে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন ও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সুলতান আহমেদ হামলার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একই এলাকায় এক পুলিশ কর্মকর্তার দাফন ও আত্মঘাতী হামলায় ৩৮ জন নিহতের একদিন পরেই এ ঘটনা ঘটল। আত্মঘাতী ওই হামলায় নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বশির আহমেদ ব্রোহী জানান, ঈদের নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন ঠিক তখন চার বন্দুকধারী এলোপাতাড়ি গুলি শুরু করে।
তিনি আরও জানান, মসজিদে নামাজ পড়তে আসা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক প্রাদেশিক মন্ত্রী আলী মাদাদ জাত্তাককে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তবে জাত্তাক অক্ষত রয়েছেন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটায় সামপ্রতিক সময়ে জাতিগত সংঘাত বেড়েই চলেছে। গত মঙ্গলবার কোয়েটা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী হামলায় তিনজন নিরাপত্তা কর্মীসহ ১৪ জন নিহত হন।

0 comments:
Post a Comment