Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

মিসরে ব্যাপক সেনা অভিযান, বহু নিহত

3:45 AM
মিসরে মুরসিপন্থীদের সরাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। ছবি: রয়টার্স।মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের হটাতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে। তবে মুরসির দল মুসলিম ব্রাদারহুড মৃতের সংখ্যা ৩০ জন বলে দাবি করেছে বলে রয়টার্সের খবরে জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাবা আল-আদিয়া মসজিদ ও নাহদা স্কয়ার দখলকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নিচ্ছে।
মুরাদ আহমেদ নামের একজন আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী জানান, আন্দোলনকারীদের তাঁবু বুলডোজার দিয়ে সরিয়ে ধ্বংস করা হয়েছে। পাশেই এক হাসপাতালে তিনি অন্তত ১৫ জনের লাশ দেখেছেন।
তবে মৃতের সংখ্যার ব্যাপারে কর্তৃপক্ষ তাত্ক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেনি।
খবরে বলা হয়, দেশটির পুলিশ দুটি স্থানে মুরসিপন্থীদের অবরোধস্থলের আশপাশে অবস্থান নিয়ে অভিযান শুরু করে। গুলির শব্দ পাওয়া গেছে। বুলডোজারের চলাচলও দেখা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাসের সেল ছোড়ে এবং আকাশে হেলিকপ্টার চক্কর দেয়।
গত ৩ জুলাই সামরিক বাহিনী মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গত ছয় সপ্তাহ ধরে তাঁকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে তাঁর হাজারো সমর্থক। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর এ পর্যন্ত তিন শতাধিক ব্যক্তি রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে।
২০১২ সালের জুনে মোহাম্মদ মুরসি মিসরে অনুষ্ঠিত প্রথম সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। 

0 comments:

Post a Comment